ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী লাল জুলাই উৎসব পালন

তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উৎসব; জুলাই অভ্যুত্থানের বীরদের স্মরণে আলোচনা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন। যে রঙে লেখা ইতিহাস সে রঙেই আঁকা ক্যানভাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উৎসব। জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং সেই আন্দোলনের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মোমবাতি প্রজ্বলনের মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।গত ২ আগস্ট শুরু হওয়া এ আয়োজনের প্রথম দিনে শিক্ষার্থীরা ‘জুলাই গ্রাফিতি’ অঙ্কনের মাধ্যমে আন্দোলনের নানা স্মৃতি ও চেতনা ক্যানভাসে তুলে ধরেন। সন্ধ্যায় শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় মোমবাতি প্রজ্বলন কর্মসূচি, যেখানে শিক্ষার্থীরা গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগীদের স্মরণ করেন।উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার ৩ আগস্ট।  এদিন জুলাইয়ের স্মৃতিচারণে বিশেষ আলোচনা সভা, চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা জুলাই অভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন । শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানে তেজগাঁও কলেজের একমাত্র কারাবন্দী শিক্ষক ও গভর্নিং বডির সদস্য আ জ ম কামাল উদ্দিন, প্রফেশনাল সিএসসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল হক মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. এরশাদ আলী রহমান, প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আমীর হোসেন এবং বাংলা বিভাগের প্রভাষক মো. কামাল চৌধুরীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ ।  আয়োজকরা জানান জুলাই অভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং সংগ্রামের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন । 

তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী লাল জুলাই উৎসব পালন