দেশের সব মাদ্রাসাকে সরকারি পর্যবেক্ষণের আওতায় আনার উদ্যোগ, ববি হাজ্জাজ
দেশের সব মাদ্রাসাকে সরকারি তদারকির আওতায় আনার উদ্যোগ, ববি হাজ্জাজদেশের সব মাদ্রাসাকে পর্যায়ক্রমে সরকারি তদারকির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘অঙ্গীকার থেকে বাস্তবায়ন: নারী ও শিশুর অধিকার সুরক্ষায় সরকারের ১৮০ দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।অনুষ্ঠানে ববি হাজ্জাজ বলেন, দেশের প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে কার্যকর তদারকি প্রয়োজন। এর অংশ হিসেবে দেশের মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে সরকারি তদারকির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।তিনি বলেন, শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। বিশেষ করে প্রান্তিক ও দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষক উপস্থিতি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।আলোচনা সভায় নারী ও শিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় ।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বিষয়েও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় স্যানিটারি সামগ্রী সরবরাহের বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কাজ চলছে ।
অনুষ্ঠানে নারী ও শিশুর অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন ।