নাটোরের বেশ কিছু এলাকায় মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নাটোরের বেশ কিছু এলাকায় মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ কাজের জন্য মঙ্গলবার ২৫ আগস্ট নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কিছু এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন বড়াইগ্রাম-১ বনপাড়া উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে ।বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাধীন এলাকাগুলোর মধ্যে রয়েছে বনপাড়া ফজলিতলা, আহমেদপুর বাজার, খোদ্দকাছুটিয়া, পার আহমেদপুর, বু-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্ত নগর, কলা, কুমরুল, রামাগাড়ীসহ আশপাশের আরও কিছু এলাকা ।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি - ১ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ এবং নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষ হওয়ার পর স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে ।
এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।