ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ,  গ্রেপ্তার ১আব্দুর রাজ্জাক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য চুক্তি করে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় শান্ত বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই নারী পেশায় নৃত্যশিল্পী। বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশনের জন্য ৯ হাজার টাকায় চুক্তি অনুযায়ী গত ১০ সেপ্টেম্বর বিকেলে তাঁরা সরাইলে আসেন। এ সময় রাকিব নামে এক ব্যক্তি তাঁদের গ্রহণ করে শাহবাজপুর এলাকায় নিয়ে যান।পরে রাকিবসহ আরও কয়েকজন তাঁদের একটি নৌকায় করে তিতাস নদীতে নিয়ে যান। কিছুক্ষণ নৌকায় চলার পর ওই দুই নারীকে ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁদের সঙ্গে থাকা এক পুরুষ সদস্যকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এজাহার অনুযায়ী, পরে রাতে ভুক্তভোগীদের নাসিরনগর এলাকায় নামিয়ে দিয়ে অভিযুক্তরা চলে যান।ঘটনার পর ভুক্তভোগীদের পক্ষে কুমিল্লার চান্দিনা এলাকার এক নারী শুক্রবার সরাইল থানায় মামলা করেন। মামলার পর ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে সরাইলের বোড্ডা এলাকা থেকে শান্ত বিশ্বাসকে গ্রেপ্তার করে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, ভুক্তভোগী নারীদের করা মামলার পর রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

সরাইলে বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে দুই নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১