ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের ৩১ সদস্যের নতুন কমিটির অনুমোদন

সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের ৩১ সদস্যের নতুন কমিটির অনুমোদনসিংড়া, নাটোর প্রতিনিধি, মো. ইব্রাহিম আলী। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর নাটোরের সিংড়া উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটির মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যাশা করা হচ্ছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নাটোর জেলা কার্যালয়ে নবগঠিত কমিটির অনুমোদিত তালিকা হস্তান্তর করা হয়। নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন ও মহাসচিব লিটন এরশাদের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে অনুমোদিত কমিটির তালিকা সিংড়া উপজেলা শাখার নেতৃবৃন্দের হাতে তুলে দেন নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা।এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী ও দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন।নিসচা নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা জানান, আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃবৃন্দ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবেন। তিনি নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে তাদের সফলতা কামনা করেন।

সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের ৩১ সদস্যের নতুন কমিটির অনুমোদন