ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান । নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফেনীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।রবিবার (৩০ আগস্ট) দুপুরে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে ফেনী জেলা প্রশাসক মনিরা হকের হাতে স্মারকলিপি তুলে দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ।স্মারকলিপিতে বৃহত্তর নোয়াখালী নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ঐতিহাসিক, ভৌগোলিক, অর্থনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় নিয়ে “নোয়াখালী” নামে দ্রুত বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়।নেতৃবৃন্দ বলেন, বৃহত্তর নোয়াখালীর জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা নোয়াখালী বিভাগ। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে নিয়ে প্রস্তাবিত এ বিভাগ বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।স্মারকলিপি প্রদানকালে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, ফেনী জেলা শাখার সভাপতি ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ নুরুল আফসার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আলমগীর, সদস্য আবু সুফিয়ান, নাজমুল হাসান, দেলোয়ার হোসেন লিটন ও মোহাম্মদ সৈকত, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নির্বাহী সদস্য খালিদ হাসান মিরাজ ও মাইন উদ্দিন রানাসহ ফেনীর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের দাবি নয়, এটি বৃহত্তর নোয়াখালীর সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রশাসনিক উন্নয়নের যৌক্তিক দাবি। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এ দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি