প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শনে ফুলগাজীতে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শনে ফুলগাজীতে কৃষিমন্ত্রী আমিন উর রশিদফেনী প্রতিনিধি, মো শামীম আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনীর ফুলগাজী সফরকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।শনিবার ১২ সেপ্টেম্বর ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নির্ধারিত কর্মসূচির প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন মন্ত্রী।সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। পরে ফেনী সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে ।পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জনসমাগম, শৃঙ্খলা, নিরাপত্তা এবং অনুষ্ঠানস্থলের সার্বিক ব্যবস্থাপনা যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় ।প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সুশৃঙ্খল করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সফরকে ঘিরে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরাম ও ফুলগাজী সফর করবেন। সফরকালে বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ফুলগাজীতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-পুরোহিতদের ভাতা বিতরণ কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে।