এই অটোরিকশাটি খুঁজে পেতে সহায়তা করুন
ফেনীতে অটোরিকশায় হারানো মূল্যবান ব্যাগের সন্ধান চেয়ে আবেদনফেনী শহরে একটি অটোরিকশায় ফেলে যাওয়া মূল্যবান জিনিসপত্রের সন্ধান চেয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে। জানা গেছে, গতকাল নাজির রোডের শেখ টাওয়ারের সামনে এক যাত্রী অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত একটি ব্যাগ গাড়িতে রেখে চলে যান।ব্যাগটিতে একটি আইফোন, স্বর্ণালঙ্কার এবং নগদ বড় অঙ্কের টাকা ছিল বলে জানানো হয়েছে। অটোরিকশাটি ফেনী টাউনের যেকোনো স্থানে দেখা গেলে বা এর চালকের সন্ধান জানা থাকলে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানা: বন্ধন শপ, নাজির রোড, জোড়া কবরের সামনে, ফেনী।
মোবাইল: ০১৭১১-৯০৯৪৯৯।