ফেনীতে রোববার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল রোববার ২৬ এপ্রিল ২০২৬ ফেনীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না। সুন্দরপুরজেরকাছারজোয়ারকাছারমটবাড়িয়ামটুয়া ও আশেপাশের এলাকাজরুরি বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল রোববার ২৬ এপ্রিল ২০২৬ ফেনীর বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা । জানা যায়, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট চলবে। রক্ষণাবেক্ষণ কাজের আওতায় বিদ্যুৎ লাইনের ত্রুটি মেরামত, লাইন আপগ্রেড ও নিরাপত্তা নিশ্চিতকরণ কার্যক্রম পরিচালিত হবে । বিদ্যুৎ অফিস সূত্রে আরও জানানো হয়, কাজ চলাকালীন সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।