ঢাকা    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনী জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনী জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলিফেনী , ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে জেলা প্রশাসনের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন ।এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশের গণতন্ত্র ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় । তাদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।দিবসটি উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  এর মধ্যে ছিল শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত এবং শহীদদের স্মরণে বিশেষ কর্মসূচি । 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফেনী জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি