ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে সাংবাদিক মাসুদুর রহমান

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে সাংবাদিক মাসুদুর রহমাননিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জামালপুরের সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও বাউল সংগীতপ্রেমী মাসুদুর রহমান। সাংবাদিকতা, সংস্কৃতি ও সংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে তিনি নতুন এই দায়িত্ব পেয়েছেন।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কারী বারেক বৈদেশী। এর আগে মাসুদুর রহমান বাংলাদেশ বাউল সমিতির জামালপুর জেলা শাখা ও জামালপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরবর্তীতে তাঁকে কেন্দ্রীয় কমিটিতে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।মাসুদুর রহমান বর্তমানে দৈনিক সংবাদ সারাবেলার জামালপুর জেলা প্রতিনিধি, দৈনিক জনবাণীর স্টাফ রিপোর্টার, দৈনিক প্রলয়ের নিজস্ব প্রতিবেদক এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত তিনি কর্মজীবনের শুরুতে সরিষাবাড়ীতে বাংলা টিভি, মুভি বাংলা টিভি ও দৈনিক আলোচিত জামালপুরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পরবর্তীতে ঢাকায় মুভি বাংলা টিভির বিনোদন বিভাগে স্টাফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেন।সাংবাদিকতার পাশাপাশি বাউল সংগীত, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের প্রতি তাঁর রয়েছে দীর্ঘদিনের অনুরাগ। শৈশব থেকেই বাউল গানের প্রতি আকৃষ্ট মাসুদুর রহমান মাঝেমধ্যে নিজেও গান পরিবেশন করেন। বাউল ও লোকসংগীতের প্রচার-প্রসারে তিনি স্বপ্নপুরী মিডিয়া ও মাসুদ বাউল মিডিয়া নামে দুটি ইউটিউব চ্যানেল পরিচালনা করছেন। এসব প্ল্যাটফর্মে বাউল গান, লোকসংগীত, আধ্যাত্মিক সংগীত এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা শিল্পী ও সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করছেন।ক্রীড়াঙ্গনেও তাঁর রয়েছে পরিচিতি। ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ১৮ নভেম্বর সরিষাবাড়ীতে ১ হাজার ৬০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেন তিনি। আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে পাঁচটি গরু ও পাঁচটি ছাগল জবাই করে জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাত দিয়ে গণভোজের ঘোষণা দেন। বিশ্বকাপ জয়ের পর সেই প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেন। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ ঘিরে নানা আয়োজন, খেলা দেখার ব্যবস্থা ও খাবার আয়োজন করেন তিনি। এসব আয়োজনে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছিল বলে জানা যায়। এ ছাড়া সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সরিষাবাড়ীতে দুটি স্থানে পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগে ২৩ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।মাসুদুর রহমান ঢাকা তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং তেজগাঁও কলেজ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক সম্মাননা, সনদ ও পুরস্কার পেয়েছেন তিনি।১৯৯৭ সালের ২১ অক্টোবর জামালপুরের সরিষাবাড়ী পৌর শহরের ধানাটা গ্রামে জন্মগ্রহণ করেন মাসুদুর রহমান। তাঁর বাবা মোজাম্মেল হক ও মা কমলা বেগম। তিনি আরামনগর কামিল মাদরাসা থেকে দাখিল, ঢাকার তেজগাঁও কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ইসলামের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। বর্তমানে ঢাকার ফার্মগেট এলাকার ঢাকা মেট্রোপলিস আইডিয়াল আইডিয়াল ল কলেজে অধ্যয়নরত রয়েছেন।সাংবাদিকতা জীবনে দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন বলেও জানা গেছে। তবে সংশ্লিষ্ট মামলাগুলো থেকে বর্তমানে তিনি অব্যাহতি পেয়েছেন।কেন্দ্রীয় কমিটিতে নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাসুদুর রহমান বলেন, “সবার কাছে দোয়া চাই। বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে যে দায়িত্ব পেয়েছি, তা যেন যথাযথভাবে পালন করতে পারি। বাউল শিল্পীদের অধিকার আদায়, তাঁদের পাশে দাঁড়ানো এবং সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। শিল্পীদের কল্যাণে সব সময় কাজ করার চেষ্টা করব।”বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কারী বারেক বৈদেশী বলেন, মাসুদুর রহমান অতীত থেকেই একজন সংগীতপ্রেমী ও বাউলপ্রেমী মানুষ। তিনি নিজেও মাঝেমধ্যে গান পরিবেশন করেন। আমরা আশা করি, কেন্দ্রীয় কমিটিকে আরও গতিশীল করা, শিল্পীদের স্বার্থ ও অধিকার আদায় এবং সংগঠনের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সাংবাদিকতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সংগীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কার্যক্রমকে আরও গতিশীল করা এবং বাউল শিল্পীদের কল্যাণে কাজ করাই নতুন দায়িত্বে মাসুদুর রহমানের প্রধান লক্ষ্য বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে সাংবাদিক মাসুদুর রহমান