ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

কক্সবাজারে যাওয়ার পথে সেন্টমার্টিন পরিবহনের বাস খাদে, আহত ২৪ শিক্ষার্থী

কক্সবাজারে যাওয়ার পথে সেন্টমার্টিন পরিবহনের বাস খাদে, আহত ২৪ শিক্ষার্থী। কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে কক্সবাজারের উদ্দেশে সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে রওনা দেন। ভোরে বাসের বহরটি দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থী ছিলেন।দুর্ঘটনার খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে চলে যান। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শিক্ষার্থীদের কক্সবাজারের শিক্ষা সফর বাতিল করে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

কক্সবাজারে যাওয়ার পথে সেন্টমার্টিন পরিবহনের বাস খাদে, আহত ২৪ শিক্ষার্থী