ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানময়মনসিংহ প্রতিনিধি, মো : রেজাউল করিম। ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে ময়মনসিংহে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর) কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেয় ময়মনসিংহ জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।পরে নগরীর নতুনবাজার এলাকায় বিএনসিসির সহযোগিতায় আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন জেলা প্রশাসক। এ সময় তিনি কার্যক্রম পরিদর্শন করেন এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।একই দিনে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি তরুণদের প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; এটি সবার সামাজিক ও নাগরিক দায়িত্ব। বাড়িঘর, কর্মস্থল ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।