ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

তাহিরপুরে নাশ/কতার চেষ্টার অ/ভি/যো/গে ৩ জন আ/টক, ৮৫ জনের বিরুদ্ধে মা/ম/লা

তাহিরপুরে নাশকতার চেষ্টার অভিযোগে ৩ জন আটক, ৮৫ জনের বিরুদ্ধে মামলাসংবাদ দাতা : আমির হোসাইন, সুনামগঞ্জ। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নাশকতার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করা, সরকারি কার্যক্রম ব্যাহত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারসংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাশে বাঁধের কাঁচা রাস্তা থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬), একই গ্রামের বাবর আলীর ছেলে সানোয়ার আহমেদ (২৫) এবং শাহগঞ্জ গ্রামের সোহেল মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে লাল-কালো রঙের একটি পুরোনো ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, সোলেমানপুর বাজারসংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাশে বাঁধের কাঁচা রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী গোপন বৈঠকের উদ্দেশ্যে সমবেত হন। সেখানে রাজনৈতিক পরিস্থিতি ও সরকারি কার্যক্রম ব্যাহত করা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাহিরপুর থানার গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করার পরিকল্পনা করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগও রয়েছে। খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই মো. সাদেক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিনসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলা দায়ের করেছেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তাহিরপুরে নাশ/কতার চেষ্টার অ/ভি/যো/গে ৩ জন আ/টক, ৮৫ জনের বিরুদ্ধে মা/ম/লা