ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

কাজী জামশেদুর রহমান ফটিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে দাগনভূঞায় বিক্ষোভ মিছিল

কাজী জামশেদুর রহমান ফটিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে দাগনভূঞায় বিক্ষোভ মিছিল। ফেনীর দাগনভূঞায় কাজী জামশেদুর রহমান ফটিকের মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা কাজী জামশেদুর রহমান ফটিকের অবিলম্বে মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ফটিকের মুক্তির দাবিতে সোচ্চার হন।বিক্ষোভকারীরা বলেন, রাজনৈতিক দলের দুঃসময়ে কাজী জামশেদুর রহমান ফটিক দলের নেতাকর্মীদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ দলের সুসময়ে তিনি কারাগারে রয়েছেন বিষয়টি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করেছে।তাদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের দুঃসময়ে যিনি নেতাকর্মীদের পাশে ছিলেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে দ্রুত মুক্তি দিতে হবে। একই সঙ্গে ফটিকের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, কাজী জামশেদুর রহমান ফটিকের মুক্তি না হওয়া পর্যন্ত তাঁর পক্ষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

কাজী জামশেদুর রহমান ফটিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে দাগনভূঞায় বিক্ষোভ মিছিল