ফেনীতে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের বিভিন্ন কর্মসূচি পালন
ফেনীতে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদলের বিভিন্ন কর্মসূচি পালন। মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে ফেনী জেলায় নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল। দিবসটি ঘিরে জেলা জুড়ে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয় । সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শ্রমিকদলের নেতাকর্মীরা র্যালি বের করেন। র্যালিতে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা শ্রমিকদের অধিকার আদায় ও ন্যায্য মজুরির দাবিতে বিভিন্ন স্লোগান দেন । কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি ও সমর্থকরা। বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত, কর্মসংস্থান বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন । তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের সম্মান ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।