মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক
মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক মোটবী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি । বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে তাকে স্বাগত জানান। এ সময় ফুল দিয়ে বরণ করে নেয়া হয় প্রশাসক অধ্যাপক এম এ খালেককে। বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । পরিদর্শনকালে অধ্যাপক এম এ খালেক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ এবং সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন । এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা প্রশাসকের কাছে তুলে ধরেন। প্রশাসক সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন ।