মোরেলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ
মোরেলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ। বাগেরহাটের মোরেলগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শহীদুল্লাহ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে মোরেলগঞ্জ থানায় দায়িত্বভার গ্রহণ করেন।এর আগে মো. শহীদুল্লাহ খুলনা জেলার তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাগেরহাটের শরণখোলা থানায়ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. শহীদুল্লাহ মোরেলগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি মাদক, চোরাচালান, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় তিনি মোরেলগঞ্জ থানার আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।