ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

লোডশেডিংয়ের কারণে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু

লোডশেডিংয়ের কারণে রেললাইনের উপরে ঘুম, ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু। গোপালগঞ্জের কাশিয়ানীতে লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে রেললাইনে ঘুমিয়ে পড়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫) ।  স্থানীয় সূত্রে জানা যায় , রাতে বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ হয়ে ওই দুই যুবক মহেশপুর রেলস্টেশন এলাকার রেললাইনে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ট্রেন চলে এলে তারা আর সরে যেতে পারেননি। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় । 

লোডশেডিংয়ের কারণে রেললাইনে ঘুম, ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু