শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে ফেনীতে শিক্ষার্থীদের আন্দোলন, আন্দোলন থামাতে ছাত্রদলের মতো বিনিময়
শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে ফেনীতে আন্দোলনে নেমেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার ফেনী শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেন।আন্দোলনের একপর্যায়ে ফেনী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে কথা বলেন এবং পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান ।প্রত্যক্ষদর্শীরা জানান ছাত্রদলের নেতারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন। আলোচনার সময় উভয় পক্ষের মধ্যে শান্ত পরিবেশ বজায় ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই তারা এ কর্মসূচি পালন করছেন। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এদিকে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।