ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
বি এস নিউজ24

দাগনভূঞায় স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৬

দাগনভূঞায় স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৬ ফেনীর দাগনভূঞায় স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় মামলার এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ। ঘটনাটি শুক্রবার রাতে দাগনভূঞা ফাজিলেরঘাট রোডের ফাতেমা মঞ্জিলের সামনে শাহ পরানের দোকানে ঘটে।ঘটনার সময় ওই নারী তার স্বামীর সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। একপর্যায়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় তাদের কাছ থেকে অলংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। ঘটনার পর ভুক্তভোগী নারী দাগনভূঞা থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। মামলা হওয়ার পর ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের তত্ত্বাবধানে এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে মামলার এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

দাগনভূঞায় স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ৬