ফেনীর লেমুয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, বহু আহত ।
ফেনীর লেমুয়া রাস্তার মাথায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পথচারীরা উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে ।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি ।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন