ঢাকা    রোববার, ১৭ মে ২০২৬
বি এস নিউজ24

ফেনীর লালপোল ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

ফেনীতে লালপোল ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন

ফেনী লালপোল ফ্লাইওভার নির্মাণের দাবি

ফেনীতে লালপোল ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন ।  ফেনী লালপোল যেন একটি মরণ ফাঁদ । 

ফেনীতে লালপোল এলাকায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপি। গতকাল অনুষ্ঠিত এ মানববন্ধনে ফেনী জেলার এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

লালপোল এলাকায় দীর্ঘদিনের যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপি। গতকাল অনুষ্ঠিত এ মানববন্ধনে ফেনী জেলার এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা লালপোল বর্তমানে চরম যানজট ও দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত এখানে ছোট-বড় সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, প্রতিদিন হাজারো যানবাহন চলাচলের কারণে লালপোল এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত একটি আধুনিক ফ্লাইওভার নির্মাণ করা হলে যানজট কমে আসবে এবং দুর্ঘটনার হারও অনেকাংশে হ্রাস পাবে বলে দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “লালপোলে ফ্লাইওভার চাই “দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক চাই, জনদুর্ভোগের সমাধান চাই” ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

Image

বিষয় : ফেনীর লালপোল ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

রোববার, ১৭ মে ২০২৬

ফেনীতে লালপোল ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ফেনীতে লালপোল ফ্লাইওভার নির্মাণের দাবিতে এনসিপির মানববন্ধন ।  ফেনী লালপোল যেন একটি মরণ ফাঁদ । 

ফেনীতে লালপোল এলাকায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপি। গতকাল অনুষ্ঠিত এ মানববন্ধনে ফেনী জেলার এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

লালপোল এলাকায় দীর্ঘদিনের যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপি। গতকাল অনুষ্ঠিত এ মানববন্ধনে ফেনী জেলার এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফেনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা লালপোল বর্তমানে চরম যানজট ও দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। প্রতিনিয়ত এখানে ছোট-বড় সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

বক্তারা আরও বলেন, প্রতিদিন হাজারো যানবাহন চলাচলের কারণে লালপোল এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত একটি আধুনিক ফ্লাইওভার নির্মাণ করা হলে যানজট কমে আসবে এবং দুর্ঘটনার হারও অনেকাংশে হ্রাস পাবে বলে দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “লালপোলে ফ্লাইওভার চাই “দুর্ঘটনামুক্ত নিরাপদ সড়ক চাই, জনদুর্ভোগের সমাধান চাই” ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24