ফেনীতে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির আগমন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-০১ আসনের সংসদ সদস্য মুফতি রফিকুল আলম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ফেনীর সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় ফেনীর মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। পাশাপাশি জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, ফেনীর উন্নয়ন ও মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও ঐক্যের মাধ্যমে কাজ করার কোনো বিকল্প নেই। সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন