ফেনীতে পানিসম্পদ মন্ত্রীর আগমন উপলক্ষে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
ফেনীতে পানিসম্পদ মন্ত্রীর আগমন উপলক্ষে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। ফেনীতে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির আগমন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-০১ আসনের সংসদ সদস্য মুফতি রফিকুল আলম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ফেনীর সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।এ সময় ফেনীর মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। পাশাপাশি জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, ফেনীর উন্নয়ন ও মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও ঐক্যের মাধ্যমে কাজ করার কোনো বিকল্প নেই। সৌজন্য সাক্ষাতের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।