ফেনী প্রতিনিধি : ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হককে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে ফেনী জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ মাহবুবউল করিমকে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও উপসচিব মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে, ফেনীর জেলা প্রশাসকের দায়িত্ব পালন করে আসা উপসচিব মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে প্রজ্ঞাপনে তাঁকে মন্ত্রণালয়ের কোনো নির্দিষ্ট শাখা বা নতুন পদে পদায়নের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
মনিরা হক ২০২৫ সালের অক্টোবর মাসে ফেনীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি জেলার বিভিন্ন প্রশাসনিক, জনসেবা ও উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব দেন।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন