ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক কোর্সের সনদসহ ৩টি উচ্চতর ডিপ্লোমা অর্জন করলেন খাজা সাইম নূরে চিশতী

জাতিসংঘ ও ইউনিসেফের আন্তর্জাতিক কোর্স ও ডিপ্লোমার সনদ অর্জনের পর সম্মাননা গ্রহণ করছেন হযরত খাজা সাইম নূরে চিশতী।

জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক কোর্সের সনদসহ ৩টি উচ্চতর ডিপ্লোমা অর্জন করলেন খাজা সাইম নূরে চিশতী

সংবাদদাতা : মাসুদুর রহমান,জামালপুর । 

আন্তর্জাতিক পরিবেশ আইন, জলবায়ু সুরক্ষা, মানবাধিকার ও শিশু অধিকার বিষয়ে জাতিসংঘ ও ইউনিসেফের অধীনে ৩টি উচ্চতর আন্তর্জাতিক ডিপ্লোমা এবং ১৩টি বিশেষায়িত কোর্সের সনদ অর্জন করেছেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও গবেষক, আজমীরগঞ্জ দরবার শরীফের চতুর্থ খলিফা হযরত খাজা সাইম নূরে চিশতী।

সম্প্রতি বকশীগঞ্জে আয়োজিত এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে তাঁর হাতে অর্জিত আন্তর্জাতিক সনদপত্রগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেন উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ অর্জনের বিষয়টি নিশ্চিত করেন হযরত খাজা সাইম নূরে চিশতী।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন তাঁর এ আন্তর্জাতিক অর্জনের প্রশংসা করে বলেন, আধ্যাত্মিক সাধনার পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশ আইন, বৈশ্বিক নীতিমালা ও মানবাধিকার বিষয়ে গবেষণামূলক অধ্যয়ন বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণাদায়ক। জ্ঞানচর্চার মাধ্যমে সমাজ ও মানবকল্যাণে অবদান রাখার এ উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।

তাঁর অর্জিত তিনটি উচ্চতর আন্তর্জাতিক ডিপ্লোমার মধ্যে রয়েছে ‘ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল অ্যান্ড গভর্ন্যান্স’, ‘ইন্টারন্যাশনাল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অন দ্য প্রোটেকশন অব দ্য অ্যাটমোস্ফিয়ার’ এবং ‘ইন্টারন্যাশনাল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অন ফ্রেশওয়াটার রিসোর্সেস’। পাশাপাশি জাতিসংঘ ও ইউনিসেফের অধীনে শিশু অধিকার, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ১৩টি বিশেষায়িত আন্তর্জাতিক কোর্স সম্পন্ন করেছেন তিনি।

সম্মাননা ও সনদপত্র গ্রহণকালে হযরত খাজা সাইম নূরে চিশতী আয়োজক প্রতিষ্ঠান, উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সৃষ্টির সেবা, মানবকল্যাণে কাজ করা এবং জ্ঞানের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আধ্যাত্মিক সাধনার পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশ আইন, মানবাধিকার ও জলবায়ু বিষয়ক জ্ঞানচর্চায় তাঁর এ অর্জন গবেষণা ও শিক্ষার প্রতি আগ্রহী নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Image

বিষয় : জলবায়ু পরিবর্তন জামালপুর বকশীগঞ্জ খাজা সাইম নুরে চিশতী আজমিরগঞ্জ দরবার শরীফ জাতিসংঘ unicef আন্তর্জাতিক ডিপ্লোমা পরিবেশ আইন মানবাধিকার আইন শিশু অধিকার

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক কোর্সের সনদসহ ৩টি উচ্চতর ডিপ্লোমা অর্জন করলেন খাজা সাইম নূরে চিশতী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক কোর্সের সনদসহ ৩টি উচ্চতর ডিপ্লোমা অর্জন করলেন খাজা সাইম নূরে চিশতী

সংবাদদাতা : মাসুদুর রহমান,জামালপুর । 

আন্তর্জাতিক পরিবেশ আইন, জলবায়ু সুরক্ষা, মানবাধিকার ও শিশু অধিকার বিষয়ে জাতিসংঘ ও ইউনিসেফের অধীনে ৩টি উচ্চতর আন্তর্জাতিক ডিপ্লোমা এবং ১৩টি বিশেষায়িত কোর্সের সনদ অর্জন করেছেন বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও গবেষক, আজমীরগঞ্জ দরবার শরীফের চতুর্থ খলিফা হযরত খাজা সাইম নূরে চিশতী।

সম্প্রতি বকশীগঞ্জে আয়োজিত এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হলে তাঁর হাতে অর্জিত আন্তর্জাতিক সনদপত্রগুলো আনুষ্ঠানিকভাবে তুলে দেন উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ অর্জনের বিষয়টি নিশ্চিত করেন হযরত খাজা সাইম নূরে চিশতী।

অনুষ্ঠানে উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন তাঁর এ আন্তর্জাতিক অর্জনের প্রশংসা করে বলেন, আধ্যাত্মিক সাধনার পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশ আইন, বৈশ্বিক নীতিমালা ও মানবাধিকার বিষয়ে গবেষণামূলক অধ্যয়ন বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুপ্রেরণাদায়ক। জ্ঞানচর্চার মাধ্যমে সমাজ ও মানবকল্যাণে অবদান রাখার এ উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।

তাঁর অর্জিত তিনটি উচ্চতর আন্তর্জাতিক ডিপ্লোমার মধ্যে রয়েছে ‘ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল অ্যান্ড গভর্ন্যান্স’, ‘ইন্টারন্যাশনাল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অন দ্য প্রোটেকশন অব দ্য অ্যাটমোস্ফিয়ার’ এবং ‘ইন্টারন্যাশনাল লিগ্যাল ফ্রেমওয়ার্ক অন ফ্রেশওয়াটার রিসোর্সেস’। পাশাপাশি জাতিসংঘ ও ইউনিসেফের অধীনে শিশু অধিকার, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ১৩টি বিশেষায়িত আন্তর্জাতিক কোর্স সম্পন্ন করেছেন তিনি।

সম্মাননা ও সনদপত্র গ্রহণকালে হযরত খাজা সাইম নূরে চিশতী আয়োজক প্রতিষ্ঠান, উপাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সৃষ্টির সেবা, মানবকল্যাণে কাজ করা এবং জ্ঞানের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আধ্যাত্মিক সাধনার পাশাপাশি আন্তর্জাতিক পরিবেশ আইন, মানবাধিকার ও জলবায়ু বিষয়ক জ্ঞানচর্চায় তাঁর এ অর্জন গবেষণা ও শিক্ষার প্রতি আগ্রহী নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24