সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির ২ মাসের কারাদণ্ড।
মোহাম্মদ রায়হান ইসলাম, টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে সমুদ্রে অভিযান চালিয়ে অবৈধ ট্রলিং বোট, আহরণ নিষিদ্ধ হাঙর ও ১০টি শাপলাপাতা মাছসহ ২০ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বোটটির প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আটক অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ অভিযান পরিচালনা করে। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় পরিচালিত এ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
জব্দ করা বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করেন কোস্ট গার্ডের সদস্যরা। অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছে কোস্ট গার্ড।
পরবর্তী সময়ে কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেলের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বোটটির প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত মাঝিকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। অভিযানে জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানায়, হাঙর ও শাপলাপাতা মাছের মতো বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণী নির্বিচারে আহরণের ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার করা হাঙর ও শাপলাপাতা মাছ এবং জব্দ বোট ও ট্রলিং জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন