সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে ফেনীতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারের ওপরও আঘাত।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন। তাই তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা ।
সমাবেশ শেষে উপস্থিত সাংবাদিকরা ভবিষ্যতে সাংবাদিকদের ওপর হামলা নির্যাতনের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান । পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সরকার ও সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা কামনা করেন ।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন