ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
বি এস নিউজ24

কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা।

কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

সংবাদ দাতা, আমির হোসেন, সুনামগঞ্জ 

কওমী তরুণদের ঐক্যবদ্ধ করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে কওমী ইয়ূথ ক্লাব (QYC)-এর সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। অনুমোদিত জেলাগুলো হলো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

গত ২০ নভেম্বর অনুষ্ঠিত সভায় এসব কমিটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সিলেট বিভাগের চার জেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুমোদিত সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন মাওলানা আব্দুস সালাম সালিক এবং বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নোমান আহমদ ইরশাদী। আহ্বায়ক হয়েছেন হাফিজ সাজ্জাদুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা বদরুদ্দীন কামরান এবং সদস্য সচিব মুফতি মারুফ হাসান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন এইচ. এম. জুনাইদ আহমদ, মাওলানা নোমান আহমদ সালেহ, মাওলানা ইয়াইয়া আহমদ, মাওলানা আমীন খাঁন, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা তাহির আহমদ, মুফতি খলিলুর রহমান ও মাওলানা হাবিব বিন সাজিদ।

সিলেট জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মাওলানা বদরুদ্দীন কামরান, যুগ্ম আহ্বায়ক মাওলানা জিল্লুর রহমান এবং সদস্য সচিব মাওলানা মাহবুবুল আম্বিয়া। সদস্য হিসেবে রয়েছেন মাওলানা সাদিক আহমদ, মাওলানা শামীম আহমদ, মাওলানা আব্দুল্লাহ ফাহাদ ও মাওলানা তুফায়েল আহমদ।

সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মাওলানা দিলওয়ার হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাওলানা নাজমুল ইসলাম এবং সদস্য সচিব মাওলানা আহমদ আলী। সদস্য হিসেবে রয়েছেন মাওলানা সালমান আহমদ সুজন, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আবু হানিফ ও মাওলানা আশরাফ আলী সুমন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোর মাধ্যমে সিলেট বিভাগের কওমী তরুণদের ঐক্যবদ্ধ করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা, প্রশিক্ষণ ও মানবিক কার্যক্রম জোরদার এবং যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরিতে গুরুত্ব দেওয়া হবে। পর্যায়ক্রমে বিভাগের বিভিন্ন এলাকায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার পরিকল্পনা রয়েছে।

এ প্রসঙ্গে কওমী ইয়ূথ ক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সাংগঠনিক কার্যক্রমের সমন্বয়ক মাওলানা নোমান আহমদ ইরশাদী নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, কমিটি কেবল পদ-পদবির সমষ্টি নয়; এটি একটি আমানত, দায়িত্ব ও সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। ব্যক্তিগত পরিচয় ও অবস্থানের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলের সফলতা কামনা করেন এবং দ্বীন, দেশ ও জাতির কল্যাণে কওমী ইয়ূথ ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

Image

বিষয় : সুনামগঞ্জ কওমী ইয়ুথ ক্লাব QYC সিলেট বিভাগীয় কমিটি কওমী তরুণ আহবায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24