কিশোরগঞ্জ প্রতিনিধি।
সাংবাদিকদের অধিকার ও দাবি আদায়ে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে অনড় ও ঐক্যবদ্ধ থাকতে হবে। দীর্ঘ ৫৫ বছর ধরে সাংবাদিকদের অধিকার নিয়ে নানা প্রতিশ্রুতি ও তালবাহানা চললেও বাস্তবে সাংবাদিকদের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জের একটি অভিজাত রিসোর্টের হলরুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত জেলা কমিটির অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ডিসেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইনসহ সাংবাদিকতা পেশার জন্য প্রয়োজনীয় আইন পাস করার দাবি জানান।
আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সঙ্গে যথাযথ আচরণ করছে না এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না। ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে কারাগারে কনডেম সেলে বন্দি রাখার বিষয়েও রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছিলেন তারা। কিন্তু তা না হওয়ায় বাধ্য হয়ে এ ঘটনার প্রতিবাদে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সাংবাদিকের বিপদে যারা হাসি-তামাশা করেন কিংবা প্রতিপক্ষকে ইন্ধন দিয়ে সহযোগিতা করেন, তাদের ‘রাক্ষুসে সাংবাদিক’ আখ্যা দিয়ে বয়কটের ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন। অথচ তাদের নিরাপত্তা, চিকিৎসা, সামাজিক মর্যাদা, বেতন-ভাতা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে না। সাংবাদিকদের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাজ করে যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল তার বক্তব্যে বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক ইবনে আব্দুল্লাহ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব মাওলানা মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাসির খান, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম এবং জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি শহিদুল ইসলাম পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাকিম মুহা. ফজলুর রহমান। নবনির্বাচিত কমিটির অভিষেক ও মিলনমেলায় সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা এবং সংগঠনের ১৪ দফা দাবি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন