রামিসার শ্রেণীকক্ষে অঝোরে কাঁদলেন তার বাবা, একটু শিশুর রামিসাকে ধর্ষণ করে হত্যা করার ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন সহপাঠীরাও
ছোট্ট শিশু রামিসাকে মর্মান্তিক ভাবে ধর্ষণ করে হত্যা করার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার বিদ্যালয়ে। শ্রেণীকক্ষে মেয়ের খালি আসনের সামনে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছেন তার বাবা। বাবার আহাজারি দেখে কান্নায় ভেঙে পড়ে রামিসার সহপাঠীরাও। হৃদয়বিদারক এ দৃশ্যে ভারী হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, রামিসা ছিল অত্যন্ত মেধাবী, শান্ত ও হাসিখুশি স্বভাবের এক শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটানো সেই ছোট্ট শিশুটির হঠাৎ চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না। সহপাঠীরা কান্নাজড়িত কণ্ঠে জানায়, “রামিসা আমাদের খুব প্রিয় বন্ধু ছিল। আমরা তাকে অনেক মিস করব।
শ্রেণীকক্ষে মেয়ের ব্যবহৃত বেঞ্চে হাত রেখে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা। তিনি বলেন, “আমার মেয়েকে আর ফিরে পাব না। যারা আমার সন্তানের জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার চাই।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে। অনেকেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন