প্রসূতি নারীর মৃত্যুর ঘটনায় ফেনীতে মানববন্ধন, দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ
ফেনীর ওয়ানস্টপ মেটারনিটি ক্লিনিকে প্রসূতি নারী নাইমা আক্তার লিজার মৃত্যুর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে ফেনী শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের আত্মীয়স্বজন ও সচেতন নাগরিক সমাজ।
গত ১০ এপ্রিল ২০২৬ তারিখে ওয়ানস্টপ মেটারনিটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় প্রসূতি নারী নাইমা আক্তার লিজার মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় অবহেলা ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, লিজার মৃত্যুর ঘটনায় তার বাবা ফেনী মডেল থানায় মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত আসামিদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে পরিবারটি চরম হতাশা ও বিচারহীনতার শঙ্কায় ভুগছে।
বক্তারা আরও বলেন, চিকিৎসা প্রতিষ্ঠানের অবহেলার কারণে যদি কোনো মায়ের প্রাণ ঝরে যায়, তবে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “লিজা হত্যার বিচার চাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, চিকিৎসা অবহেলার বিচার চাই” ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন